ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলবে এবং কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় অবস্থায় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রথম দিন (৩০ আগস্ট ২০২৫)রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (৩১ আগস্ট ২০২৫)রংপুর বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। রংপুরে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিন (১ সেপ্টেম্বর ২০২৫)বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চতুর্থ দিন (২ সেপ্টেম্বর ২০২৫)ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
পঞ্চম দিন (৩ সেপ্টেম্বর ২০২৫)রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় আবহাওয়ার পরিস্থিতি:
বাতাসের দিক: দক্ষিণ/দক্ষিণ-পূর্ব, গতি: ১০-১৫ কিমি/ঘন্টা
আপেক্ষিক আর্দ্রতা (সকাল ৬টা): ৮৯%
সূর্যোদয়: ভোর ৫:৪০, সূর্যাস্ত: সন্ধ্যা ৬:১৯
গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২°C এবং সর্বনিম্ন ৩০.৫°C রেকর্ড করা হয়েছে। অন্যান্য বিভাগের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সব নাগরিকদের সতর্ক করেছেন, ভারী বৃষ্টি এবং বজ্রসহ ঝড়ের সময় সতর্ক থাকার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ