ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন, নিহত ৩
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে আগুনে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরানোর ঘটনা ঘটায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে।
মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমাত মাপাতোবা বার্তা সংস্থা এএফপিকে জানান, “গত রাতে দুজন ঘটনাস্থলেই মারা যান আর একজন হাসপাতালে প্রাণ হারান। সবাই ভবনের ভিতরে আটকা ছিলেন।”
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং অন্যান্য শহরে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়। এর আগে পশ্চিম জাভার বানদুং শহরে বিক্ষোভকারীরা একটি ব্যাংক, রেস্তোরাঁসহ বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেন। এ বিক্ষোভ শুরু হয় একটি ডেলিভারি কর্মী পুলিশের গাড়িচাপে নিহত হওয়ার ঘটনায়। ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ আরও তীব্র হয়।
জাকার্তায় শত শত বিক্ষোভকারী মোবাইল ব্রিগেড কর্পস আধাসামরিক পুলিশ ইউনিটের সদর দপ্তরের সামনে জড়ো হন। এ সময় তারা ইটপাটকেল ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। পরে বিক্ষোভকারীরা সদর দপ্তরের গেট ভাঙার চেষ্টা করেন।
শনিবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তরুণ বিক্ষোভকারীরা আবারও সদর দপ্তরের দিকে এগোতে চাইছিলেন তবে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায়।
পুলিশ জানিয়েছে, ডেলিভারি চালকের মৃত্যুর ঘটনায় সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম টেম্পোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
এ বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর শাসনামলের সবচেয়ে বড় এবং সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে এটি তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট প্রাবোও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিহত চালকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, “বিক্ষোভ এখন অরাজক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক