ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশরক্ষায় প্রাণ দিতেও দ্বিধা করতাম না, জানালেন সেই কৃষক
ডুয়া নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি ছবি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাটির একটি বাঙ্কারে অবস্থান নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং তাদের পেছনে কাস্তে হাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় কৃষক বাবুল আলী।
বাবুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বাবুল আলীর বাড়িতে গেলে তাকে কাঁচা হলুদ পরিষ্কারের কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায়।
এই নিয়ে তিনি বলেন, "ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন করছিল। বিজিবি বাধা দেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাই আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি, কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেবো না। দেশের জন্য জীবনও দিতে দ্বিধা করবো না।" বাবুল আলী আরও যোগ করেন, "এ ঘটনার কারণে আমাদের এলাকার অনেক ফসল, বিশেষ করে সরিষার, ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। দেশের সুরক্ষা আগে প্রয়োজন।"
বাবুল আলীর প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, "আমরা সবাই বিজিবির পাশে ছিলাম, তবে বাবুল আলী সবার আগে গিয়ে তাদের পাশে দাঁড়ান। এখন বাবুল আলীকে দেখতে অনেক মানুষ তার বাড়িতে জমায়েত হচ্ছে।"
এর আগে, ৫ জানুয়ারি বিকেলে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে এবং বিজিবি বাধা দেওয়ার পর কাজ বন্ধ করা হয়। কিন্তু ৭ জানুয়ারি বিএসএফ পুনরায় কাজ শুরু করে যার ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মত হয় যে, হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার