ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটিতে সরাসরি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, তারা শহরটিতে প্রাথমিক সামরিক অভিযান শুরু করেছে এবং গাজা সিটিকে 'যুদ্ধক্ষেত্র' হিসেবে ঘোষণা করেছে। এর ফলে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে প্রায় এক মাস আগে ঘোষিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 'কৌশলগত বিরতি' বাতিল করা হয়েছে। এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য কোনো বিরতি দেওয়া হবে না।
আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রি এক্সে জানিয়েছেন, "আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান শুরু করেছি এবং গাজা সিটিতে হামলার প্রথম ধাপে নেমেছি। আমরা শহরটির উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।" এই ঘোষণার পর গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।
যদিও শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, ইসরায়েল আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ চালিয়ে আসছে। শহরের উপকণ্ঠে ইতিমধ্যেই ট্যাংক মোতায়েন করা হয়েছে এবং গাজার সবচেয়ে বড় এই শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে ৬০ হাজার রিজার্ভ সেনা জড়ো করে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। গাজা সিটিতে আকাশ ও স্থলপথে অব্যাহত বোমাবর্ষণের কারণে বিপুলসংখ্যক মানুষ শহরের পূর্বাঞ্চলের দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ