ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ২০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিতবিজ্ঞপ্তিতে মোট পাঁচটি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে:
কম্পিউটার অপারেটর (পদ ১টি): বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। গ্রেড ১৩, বেতনস্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। আবেদন ফি ১১২ টাকা।
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (পদ ৬টি): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ হতে হবে। টাইপিং গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। গ্রেড ১৩, বেতনস্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। আবেদন ফি ১১২ টাকা।
ক্যাশিয়ার (পদ ১টি): বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি প্রয়োজন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। গ্রেড ১৪, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। আবেদন ফি ১১২ টাকা।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদ ৫টি): উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি ২০ শব্দ করে থাকতে হবে। গ্রেড ১৬, বেতনস্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। আবেদন ফি ১১২ টাকা।
অফিস সহায়ক (পদ ২০টি): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। গ্রেড ২০, বেতনস্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম ও সময়সীমাবয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: পদের গ্রেড অনুযায়ী ১১২ বা ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। একাধিক পদে আবেদন না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ, কারণ সব পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য ও নিয়মাবলি
আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি