ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
“ভিপি পদে দেশের ইতিহাসে প্রথম সাহসী নারীর নাম—তাসিন”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন একজন নারী শিক্ষার্থী—তাসিন খান।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। তাসিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবেও পরিচিত।
উল্লেখযোগ্যভাবে, ১৯৬৪ সালে রাকসুর যাত্রা শুরুর পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আয়োজিত ১৪টি নির্বাচনে কখনো কোনো নারী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে এবার ইতিহাস গড়ার পথে তাসিন।
তার পোস্টে তিনি লেখেন, “আমরা রক্তক্ষয়ী জুলাইয়ের সাক্ষী হয়েছিলাম... আমি তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে না।” তিনি জানান, ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে “বোনাস আয়ু” হিসেবে দেখছেন, আর তাই এখন আর তার “কিছু হারানোর ভয় বা প্রাপ্তির লোভ নেই।”
তাসিন আরও জানান, জুলাই আন্দোলনের পর তার সামনে একাধিক রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার প্রস্তাব এলেও তিনি কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট হননি। তিনি নিজেকে রাজনীতিসচেতন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চান এবং দলীয় অন্ধভক্তিকে প্রত্যাখ্যান করেন।
রাকসুকে একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে দেখছেন তাসিন। তার ভাষায়, “আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী নাই।” একজন নারী প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে প্রশাসনের কাছে সাইবার নিরাপত্তা ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান।
ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি চাই এমন একটি রাকসু, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব এবং মানবিক মূল্যবোধের চর্চা হবে প্রতিদিনের বাস্তবতা।”তিনি আশাবাদী যে শিক্ষার্থীরা তার কাজ, ইশতেহার ও অ্যাক্টিভিটির ভিত্তিতে তাকে যোগ্য মনে করলে নির্বাচিত করবেন। তবে নির্বাচিত হোন বা না হোন, ক্যাম্পাসকেন্দ্রিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
নারী প্রার্থী হিসেবে প্রতিবন্ধকতার কথা বলতে গিয়ে তাসিন বলেন, “আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ডের মেয়ে। আমার কোনো সাংগঠনিক সাপোর্ট নেই, বিশাল ফান্ডিং নেই, কর্মীবাহিনী নেই। অথচ নারী প্রার্থী হওয়াই আমাকে বুলিং, হ্যারাসমেন্টসহ আরও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবু আমি সব বাধার বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তাসিন খান বলছেন, “জুলাইয়ে মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছি। তাই মনে ভয় জিনিসটা কমই কাজ করে। দেখা যাক, কতদূর যেতে পারি।”আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে তাসিন খানের প্রার্থিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করতে পারে বলে মনে করছেন অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম