ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মেসির বিদায়ী বার্তা: আবেগপ্রবণ ফুটবল কিংবদন্তি
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। বয়স ৩৮ হওয়ায় এবং আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলা শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হতে পারে—এমন উপলব্ধি থেকে তিনি অবসরের প্রস্তুতি নিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন।
বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মিয়ামির জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেসি। তিনি বলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।”
আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। আগামী বৃহস্পতিবার বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর তারা ইকুয়েডরের বিপক্ষে তাদের শেষ বাছাইপর্বের ম্যাচ খেলবে।
মেসি এর আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ২০২৬ বিশ্বকাপের পর হয়তো জাতীয় দল থেকে অবসর নেবেন। তিনি বলেন, “ভেনেজুয়েলার পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না। তবে এটা খুব বিশেষ ম্যাচ, তাই আমার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই থাকবে। আমরা সবাই এটা বিশেষভাবে উপভোগ করবো।”
মেসির এই বক্তব্যের পর দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সামাজিক মাধ্যমে মেসির একটি ছবি পোস্ট করে লিখেছে, “দ্য লাস্ট ডান্স ইজ কামিং।”
অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির সম্ভাব্য শেষ ঘরের মাঠের ম্যাচকে পুঁজি করে টিকিটের দাম বাড়িয়েছে। সবচেয়ে কম দামের টিকিট ১০০ ডলার এবং সবচেয়ে দামি টিকিট প্রায় ৫০০ ডলার রাখা হয়েছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বিশ্বকাপের পরেও মেসিকে খেলা চালিয়ে যেতে উৎসাহিত করা হবে। তিনি ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের উদাহরণ টেনে বলেন, "সবকিছু লিও’র ওপর নির্ভর করছে। আমি আশা করি, তার ইচ্ছা থাকবে এবং সে খেলা চালিয়ে যাবে।"
তাপিয়া আরও নিশ্চিত করেন যে অক্টোবর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে—ভেনেজুয়েলার বিপক্ষে মিয়ামিতে এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোতে। এর পাশাপাশি তারা আগামী বছরের বিশ্বকাপের জন্য লজিস্টিকস নিয়ে কাজ শুরু করেছেন এবং মিয়ামিতে একটি ট্রেনিং গ্রাউন্ড উদ্বোধন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’