ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের ফলাফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির উদ্দেশ্যে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা প্রযুক্তি ইউনিটের ওয়েবসাইটে লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবেন। চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
প্রযুক্তি ইউনিটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির পঞ্চম ধাপে (চূড়ান্ত মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ ঘোষণা করা হয়েছে। যেসব প্রার্থী ইতিমধ্যেই মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছেন অথবা ১ সেপ্টেম্বর জমা দেবেন (মেধাক্রম ১–৩৭৭৯), তাদের জন্য চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
নতুনভাবে চূড়ান্ত মাইগ্রেশনে বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের (মেধাক্রম ৩১২০–৩৭৭৯) জন্য ভর্তির প্রাথমিক নিশ্চয়তা ফি বাবদ অনলাইনে ৩,০০০ টাকা পরিশোধ করা আবশ্যক। এরপর ১ সেপ্টেম্বর (সোমবার) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসের বিজ্ঞপ্তি দেখতে হবে। প্রার্থীদের আবেদন সংক্রান্ত SIF কোড আবেদন করার সময় সংশ্লিষ্ট ইমেইলে প্রদান করা হয়েছিল। উল্লেখ্য, পরবর্তী কোনো অটোমাইগ্রেশন হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত