ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘যুদ্ধ ঘোষণা’ করলেন ডাকসু সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র। ‘আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন’ বলেও মন্তব্য করেন তিনি। ‘কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে সম্মতি উৎপাদন করতো তা বুঝলাম’ বলেও জানান।
আজ শুক্রবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। সর্ব মিত্র লিখেন, ‘অল্প ক’দিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। আমি বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।’
তিনি বলেন, ‘একটা বামপন্থী মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আমার আপত্তি এখানে নয়, আপত্তি এই জায়গায়, আমি ঢাবির জন্য কী করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বপ্ন কী তারা জানতে চাইলো না। ওরা হামলে পড়ছিল আমার মুখ থেকে একটা বিতর্কিত বাক্য বের করে আনার জন্য। ইন্টেনশনালি বিতর্কিত করতে চান, করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসিমুখে।
স্রেফ বলবো, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত