ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (২৯ আগস্ট) রুশ সংবাদ সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এক বিবৃতিতে রুবিও বলেন— ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি আলোচনায় আগ্রহী।
তবে এসময় তিনি মনে করিয়ে দেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। রুবিওর ভাষায়, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয় বরং এটিকে আরও শক্তিশালী করে।’
তিনি আরও বলেন, ‘আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়— যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। বরং শান্তির পথে অগ্রসর হয়ে ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।’
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি