ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা
মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। তাদের বিরুদ্ধে মূলত ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, অবৈধভাবে অবস্থান এবং অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় ফ্লাইটটি লন্ডন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে যাত্রা করে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী হলেও মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আবার কেউ একেবারেই মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে অবস্থান করছিলেন।
ফেরত পাঠানো তালিকায় ১৫ জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে নারী অভিবাসীর নামও রয়েছে।
যাত্রী তালিকা যাচাই করে দেখা গেছে, ফেরত পাঠানো ১৫ জনের মধ্যে ছয়জনের পেশা উল্লেখ করা হয়নি। অর্থাৎ তারা যুক্তরাজ্যে কোনো বৈধ কর্মে নিয়োজিত ছিলেন না। বাকিদের মধ্যে কেউ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করছিলেন, আবার কেউ শিক্ষার্থী পরিচয়ে সে দেশে অবস্থান করছিলেন।
যুক্তরাজ্য বর্তমানে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে। দেশটির সরকার অবৈধভাবে বসবাসকারীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রও অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছে। এবার একই পথে হাঁটলো যুক্তরাজ্য। এতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যারা ভিসা ও কর্মসংস্থানের কাগজপত্র সঠিকভাবে নবায়ন করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ