ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ফিলিস্তিনি অ্যাথলেট
ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রতিশ্রুতিশীল দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ত্রাণ সংগ্রহের সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
আল্লাম আল-আমুর ২০২৩ সালের মার্চে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। সেই আসরে ১২টি দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথমবারের অংশগ্রহণেই দেশকে গৌরব এনে দিয়েছিলেন এই তরুণ ক্রীড়াবিদ।
তার পরিবার জানিয়েছে, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছে তিনি ইসরায়েলি গুলির শিকার হন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। সৃষ্টি হয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। জাতিসংঘের মতে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
আল্লাম আল-আমুরের মতো প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদের মৃত্যু গাজার চলমান মানবিক বিপর্যয়ের একটি করুণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক