ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজার মানবিক বিপর্যয় নিয়ে মুখ খুললেন 'হাল্ক' তারকা
হলিউডের জনপ্রিয় তারকা মার্ক রাফালো, যিনি 'হাল্ক' নামেই বেশি পরিচিত, গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, গাজার এই সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ইসরায়েলের তৈরি একটি 'মানুষের বানানো বিপর্যয়'। এই বর্বরতা বন্ধ করতে তিনি বিশ্বনেতাদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় রাফালো স্পষ্টভাবে বলেন, "এটা খরা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে।"
তিনি আরও যোগ করেন, "গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন, থামবেন না; যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে। শিশু হত্যার অবসান ঘটাতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। এ যুদ্ধে নিহতদের মধ্যে ৮০ শতাংশই সাধারণ মানুষ— যা ভীষণ ভয়াবহ।"
অ্যাভেঞ্জার্সসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই তারকা সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন: "আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান, যুদ্ধ থামাতে চান— তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আমরা কি শুধু বসে বসে এই হত্যাযজ্ঞ দেখব? এটা পাগলামি, এটা হৃদয়বিদারক।"
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজার ৭০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পুরো অঞ্চল বিধ্বস্ত হয়ে গেছে, যার ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক