ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু। তিনি জানান, আগামীকাল সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
লিপু বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটিই এখনো পূরণ হয়নি। দায়িত্বে থাকা নীতিনির্ধারকরা আন্দোলনের বিষয়টি পুরোপুরি বোঝেন না।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটিতে এখন থেকে চারজন উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের পাশাপাশি শিক্ষার্থীদের মনোনীত সদস্যও অন্তর্ভুক্ত হবেন।
এর আগে বুধবার সকালে তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে।
ঘটনার পর রাতে শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “তোমরা আমার সন্তানসম। তোমাদের কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
তিনি আরও জানান, এ ঘটনার পূর্ণ তদন্তে ২৮ আগস্ট একটি কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস