ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ধারাবাহিক ঝড়ো পতনে ৭ কোম্পানির শেয়ার
সপ্তাহজুড়ে ধারাবাহিক দরপতনের শীর্ষে অবস্থান করছে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো-ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স। এর মধ্যে বিআইএফসি এবং ফার্স্ট ফাইন্যান্স ছাড়া বাকি ৫টি কোম্পানি ক্রেতা সঙ্কটে আজ হল্টেড হয়েছে। তবে বিআইএফসি এবং ফার্স্ট ফাইন্যান্সও হল্টেড হওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানি ৭টির শেয়ার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস ররিবাব থেকেই ঝড়ো পতনে রয়েছে। প্রায় প্রতিদিনই কোম্পানিগুলোর শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতা সংকটে পড়ছে। গত চার কার্যদিবসের মধ্যে কোম্পানি ৭টির একটি শেয়ারও অন্তত একদিনের জন্যও ইতিবাচক ধারায় ফিরতে পারেনি।
কোম্পানির ৫টির মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮০ পয়সা বা ৩০.৭৭ শতাংশ।
আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮০ পয়সা বা ২৭.৫৯ শতাংশ।
আজ তৃতীয় সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা বা ২১.০৫ শতাংশ।
অন্য ২ কোম্পানির মধ্যে- আজ ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ টাকা ৭০ পয়সা ও ১ টাকা ৮০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে ফাস ফাইন্যান্সের ৮০ পয়সা বা ৩২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৮০ পয়সা বা ৩০.৭৭ শতাংশ দর কমেছে।
এদিকে, হল্টেডের কাছাকাছি অবস্থানে থাকা ২ কোম্পানির মধ্যে আজ বিআইএফসির দর ৩০ পয়সা বা ৭.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৮০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ কমেছে।
এদিন ফার্স্ট ফাইন্যান্সের দর ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়। ৭ দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ২০.৬৯ শতাংশ কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট