ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপের আগে দুঃশ্চিন্তায় লিটন-মিরাজরা
আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের একাধিক ব্যটারের। এই তালিকায় আছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। তারা সবাই দুই ধাপ করে পিছিয়েছেন।
মিরাজের আগের অবস্থান ছিল ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিন এখন ৭২ নম্বরে নেমে গেছেন। এ ছাড়া ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ হাসান তামিমেরও।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সেরা একশতে আছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় ও জাকের আলি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
১০৩ বলে ১৪২ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন হেড। ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। আরেক ওপেনার মার্শ ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরিতে ৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি।
সবচেয়ে বেশি উন্নতি হয়েছে গ্রিনের। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে ৭৮ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
নিউজটি নতুনভাবে লিখতে হবে। তথ্য অপরিবর্তিত থাকবে। দেওয়া নিউজের সঙ্গে মিল রাখা যাবে না। প্রয়োজনে প্যারা পরিবর্তন করা যা্বে। ২-৩টি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর