ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেতুলিয়ায়
ডুয়া নিউজ : দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামল তেতুলিয়ায়। উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে জেলার তেতুলিয়ায়।
ঠান্ডার সঙ্গে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা জেলা। তবে সকাল ৮টার কিছু পরে সূর্যের ঝলমলে আলো ছড়িয়ে পড়লে স্বস্তি ফেরে জনজীবনে। তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা