ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘মটু’ বলে ডাকতেন শাকিব, জিদ করে ওজন কমালেন অপু
বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের সুবাদে এখনও সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে শাকিবের প্রতি নিজের সম্মান ও ভালোবাসার কথা তুলে ধরেন অপু। সম্প্রতি এক পডকাস্টে তাদের সম্পর্কের এমনই এক মধুর স্মৃতিচারণ করেছেন তিনি, যেখানে জানান, শাকিব খানের এক মজার ঠাট্টাই তাকে ওজন কমাতে অনুপ্রাণিত করেছিল।
অপু বিশ্বাস জানান, একসময় শাকিব খান মজা করে তাকে ‘মটু’ বলে ডাকতেন, আর সেই কথাই তাকে নিজের ফিটনেস নিয়ে সচেতন করে তোলে।
যুক্তরাষ্ট্রে কাটানো এক দিনের স্মৃতিচারণ করে অপু বলেন, "সেন্ট্রাল পার্কে আমি ছেলে জয়ের জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, জয় আর ওর বাবা (শাকিব) ঘোড়ার গাড়িতে উঠে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে বলছিলাম, 'এই আমাকে নেবে না?'"
তিনি আরও যোগ করেন, "একটি ভিডিওতে দেখবেন আমি দৌড়ে আসছি, সেই ভিডিওটা জয়ের বাবাই করেছিল। পরে সে আমাকে বলেছিল, ‘ইচ্ছে করেই করেছি, তুমি দৌড়াবে আমার ভালো লাগবে তাই।’ তখন আমি একটু মোটাও ছিলাম। শাকিব বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’"
হাসতে হাসতে অপু বলেন, "শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে পঁচাতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।" এই ঘটনা আবারও প্রমাণ করে, ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হলেও তাদের মধ্যে সম্মান ও সুন্দর স্মৃতিগুলো এখনও অমলিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)