ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় রেকর্ড বাংলাদেশি কর্মী, শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ
মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারে এখন শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী বৈধভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন, যা মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ।
মালয়েশিয়ার সংসদে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এই তথ্য জানান। তিনি বলেন, করোনা মহামারি-পরবর্তী অর্থনীতি পুনর্গঠনের জন্য মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত খুলে দেওয়ার পর ২০২২ সালে প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন। পরের বছর, ২০২৩ সালে, সরকার বিদেশি কর্মী নিয়োগের নীতি শিথিল করলে এই সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায় এবং প্রায় ৪ লাখ নতুন বাংলাদেশি কর্মী দেশটিতে কাজের সুযোগ পান।
তিনি আরও জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে বিভিন্ন কারণে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করার দায়ে ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ