ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টে শ্বশুরের নিয়োগ: সারজিস আলমের ব্যাখ্যা
সরকার গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য ২৫ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর। নিয়োগের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম। তিনি জানিয়েছেন, তার শ্বশুর ১৯৯১-৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তিনি এলএলবি ও এলএলএম সম্পন্ন করে ১৯৯৮ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
সারজিস আরও বলেন, ২০০৬ সাল থেকে শ্বশুর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন এবং বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন। তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি দাবি করেন, তার শ্বশুর ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে নিয়োগ পেয়েছেন।
সারজিস আক্ষেপ করেন যে, তার শ্বশুরের যোগ্যতা ও পরিশ্রমের প্রতি সম্মান না জানিয়ে নিজের নাম টেনে নিয়ে সংকীর্ণ মানসিকতা প্রকাশ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি