ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফজলুর রহমানের বিএনপি পদ তিন মাসের জন্য স্থগিত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে তিন মাসের জন্য দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপি। দলটির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২৪ আগস্ট ২০২৫ তারিখে (স্মারক: বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) ফজলুর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিয়ে সময় চেয়ে আবেদন করেন। এরপর ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টার সময় বর্ধিত করে নতুন স্মারকে আবারও জবাব দিতে বলা হয়। তবে ২৬ আগস্ট দেওয়া তাঁর লিখিত জবাব দলীয় কর্তৃপক্ষ সন্তোষজনক মনে করেনি।
তবে তাঁর বীর মুক্তিযোদ্ধা পরিচয় ও মুক্তিযুদ্ধে অবদান বিবেচনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর শাস্তি না দিয়ে আপাতত তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।একইসঙ্গে তাঁকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা, দলীয় নীতিমালা এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই তা গ্রহণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি