ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
হিজাব ইস্যুতে ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত
হিজাব পরার কারণে ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে হিজাব পরার কারণে ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে—কেন তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি