ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে সমাজসেবার প্রতিচ্ছবি হয়ে উঠতে চান তাওহীদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবি বিভাগের শিক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম। ২০১৯–২০ সেশনের এ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
তাওহীদুল ইসলাম শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নন, বরং দীর্ঘদিন ধরে সহপাঠীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। সেবামূলক নানা কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের কাছে তাকে ইতিমধ্যে এক পরিচিত নাম করে তুলেছে।
সেবার উদ্যোগে ভিন্নতা
করোনাকালে যখন পুরো দেশ থমকে ছিল, তখন তিনি ও তার সংগঠন আর্ন এন লাইভ (Earn N Live) ছিন্নমূল মানুষের হাতে পৌঁছে দিয়েছিল ঈদের বাজার ও পোশাক। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজন করেছিলেন হুইলচেয়ার বিতরণ।
কেবল জরুরি পরিস্থিতিই নয়, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতেও ছিলেন সচেষ্ট। “মেধাবীর মিল কর্মসূচি” নামের একটি উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীদের মাসিক খাবারের খরচ বহন করে আসছেন তিনি। বর্তমানে প্রতি মাসে ২০–৩০ জন শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছে।
এছাড়া ভর্তি সহায়তা, চিকিৎসা সহায়তা, মেয়েদের হলে সাইবার সিকিউরিটি কর্মশালা, ক্যারিয়ার উন্নয়ন সেমিনার, ঈদ উপহার বিতরণ—প্রতিটি ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য এক স্বপ্ন
নিজের প্রার্থিতা ঘোষণা করে তাওহীদুল ইসলাম বলেন,“আমি এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, যেখানে কোনো শিক্ষার্থীকে অর্থের অভাবে ক্ষুধার্ত থাকতে হবে না, ভর্তি ফি-র চিন্তায় স্বপ্ন থেমে যাবে না, অভাবের অন্ধকারে কোনো প্রতিভা হারিয়ে যাবে না।”
তার বিশ্বাস, সমাজসেবা শুধু দায়িত্ব নয়; এটি শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও ঐক্যের প্রতিচ্ছবি।
পরিচয় ও দায়িত্ব
তাওহীদুল বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির সভাপতি এবং শেখ মুজিবুর রহমান হলের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডাকসু নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনায় এসেছে তার নাম। তার সেবামূলক কর্মকাণ্ড নির্বাচনী প্রচারণায় কতটা প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণশিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)