ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ব্র্যাকের চাকরি বিজ্ঞপ্তি: আবেদন করুন আজই
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
শিক্ষানবিশকাল ৬ মাস হবে, এই সময় প্রার্থীরা মাসিক ২৩,০০০ টাকা বেতন পাবেন। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হলে চাকরি নিয়মিত হবে এবং মাসিক বেতন ৩২,২৮৭ টাকা প্রদান করা হবে। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ ও বোনাসের সুযোগও রয়েছে।
প্রার্থীকে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স বা বিক্রয়/বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো ব্র্যাক মাঠ কার্যালয়। নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ২৫ আগস্ট ২০২৫-এর মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্যএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু