ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নিউইয়র্ক কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। সোমবার (২৫ আগস্ট) এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট ভবনের ভেতরে অবস্থান করছেন এমন গুজবে বিক্ষোভ শুরু করেন আ’লীগের নেতাকর্মীরা। তারা স্লোগান দিতে দিতে কনস্যুলেটের সামনে জড়ো হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা মিছিল করে ভবনের সামনে পৌঁছে দরজায় ধাক্কাধাক্কি করছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মাহফুজ আলমকে সেখানে দেখা যায়নি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ’লীগ সমর্থিত কিছু দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদার। সেখানকার মাটিতে পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দীর্ঘদিন হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে কাজ করা মুশফিকুল ফজল আনসারী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা প্রদানে তিনি প্রস্তুত আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)