ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
টি-টোয়েন্টিতে সাকিবের রাজকীয় মাইলফলক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) রোববার রাত যেন ছিল সাকিব আল হাসানের। ব্যাট-বল হাতে জ্বলে উঠে হয়েছেন ম্যাচসেরা, ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক, গড়েছেন ইতিহাস।
টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন সাকিব। একইসঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য ডাবল পূর্ণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এদিন সাকিব বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। পরে ব্যাট হাতে খেলেন ১৮ বলে ২৫ রানের ইনিংস, যাতে ছিল ১ চার ও ২ ছক্কা। তার অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে রাসেলের চেয়ে অনেক কম ম্যাচে এই কীর্তি গড়েছেন সাকিব। রাসেলকে যেখানে খেলতে হয়েছে ৫৬৪ ম্যাচ, সাকিব সেটা ছুঁয়ে ফেলেছেন ৪৫৭ ম্যাচেই।
টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তার ওপরে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৫০৬ ম্যাচে ৪৫ বার), কাইরন পোলার্ড (৭১০ ম্যাচে ৪৭ বার), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮৬ ম্যাচে ৪৮ বার) এবং শীর্ষে আছেন ক্রিস গেইল।
‘ইউনিভার্স বস’ গেইল খেলে গেছেন মাত্র ৪৬৩ ম্যাচ, কিন্তু ম্যাচসেরা হয়েছেন রেকর্ড ৬০ বার। যদিও ২০২২ সালের পর আর স্বীকৃত টি-টোয়েন্টি খেলেননি তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)