ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভুয়া আবেদনে বিপাকে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ‘এডুকেশন কোটা’ বা সংক্ষেপে ‘ইকিউ’ চালু করা হয়েছে। দুটি ভাগে বিভক্ত এ কোটার মধ্যে রয়েছে ইকিউ-১ এবং ইকিউ-২। শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা এ কোটার আওতায় আবেদন করতে পারছেন।
ভর্তি কমিটি জানিয়েছে, ইকিউ সুবিধা পেতে প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক। প্রাথমিকভাবে নির্বাচিত হলেও নির্দিষ্ট প্রমাণপত্র না থাকলে চূড়ান্ত ভর্তি বাতিল হবে। তবে অনেক সাধারণ শিক্ষার্থী ভুয়া পরিচয় ব্যবহার করে এ কোটায় আবেদন করেছে বলে অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ১১টি শিক্ষা বোর্ড থেকে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ইকিউ-১ কোটায় আবেদনকারীর অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি চাকরিরত কর্মকর্তা বা কর্মচারীর সন্তান হতে হবে। অন্যদিকে ইকিউ-২ এর ক্ষেত্রে আবেদনকারীর অভিভাবককে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৮টি নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে।
এছাড়া সরকারি স্কুল-কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা অফিসে চাকরিরত শিক্ষক ও কর্মচারীদের সন্তানরাও ইকিউ-২ কোটার সুবিধা পাবেন। ভর্তি প্রক্রিয়ায় কোটার সঠিক প্রমাণপত্র জমা না দিলে আবেদন বাতিল করা হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা কোটার জন্য আবেদন করেছে, তাদের আবেদন বা নিশ্চায়ন বাতিল করতে হবে এবং পুনরায় সাধারণ নিয়মে আবেদন করতে হবে।
জানা গেছে, প্রথম ধাপে (৩০ জুলাই থেকে ১৫ আগস্ট) প্রায় ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ১০ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী কলেজে মনোনীত হয়েছে। তবে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী কোনো কলেজ পায়নি, যাদের মধ্যে প্রায় ছয় হাজার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছে। এদের জন্য দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন