ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
ঈদের আগে হচ্ছে না সংরক্ষিত নারী আসনের নির্বাচন: ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের আইনি প্রক্রিয়া এবং ভোটার তালিকা প্রণয়নের জটিলতা নিরসনে এই নির্বাচন পবিত্র ঈদুল ফিতরের আগে আয়োজন না করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। ইসি সচিবালয় জানিয়েছে, দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করবে কি না, তা চূড়ান্ত হওয়ার পরেই নারী আসনের সঠিক বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, দলগুলোকে আগামী ১৫ মার্চের মধ্যে একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলগুলোকে এই সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তারা কতজন সংসদ সদস্যকে নিয়ে জোট গঠন করবে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ বিষয়ে স্পষ্ট করে বলেন, ‘ঈদের আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হচ্ছে না। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।’ মূলত দলগুলোর জোট নির্ধারণের পরেই সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ও আসন বণ্টন চূড়ান্ত করা হবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী, সাধারণ আসনে দলগুলোর প্রাপ্ত সাফল্যের আনুপাতিক হারেই এই ৫০টি আসন ভাগ করা হয়। বর্তমান সংসদের ২৯৯টি আসনের মধ্যে ইসি এখন পর্যন্ত ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। এর মধ্যে বিএনপি ২০৯টি (বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় বর্তমানে ২০৮), জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি ৬টি আসন পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।
বিদ্যমান সূত্রের ভিত্তিতে হিসেব করলে দেখা যায়, এককভাবে লড়াই করলে বিএনপি ৩৫টি এবং জামায়াতে ইসলামী ১১টি সংরক্ষিত নারী আসন পাবে। এনসিপি ও স্বতন্ত্ররা একটি করে আসন পেতে পারে। তবে ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট গঠন করে, তবে তাদের অনুকূলেও আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিএনপি বা জামায়াতের আসন সংখ্যা জোটের সমীকরণে এক বা দুটি বাড়তে পারে।
এদিকে সংরক্ষিত আসনের নির্বাচনের পাশাপাশি স্থগিত ও শূন্য হওয়া দুটি আসনের উপ-নির্বাচনের তারিখও ঘোষণা করেছে কমিশন। প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হওয়া শেরপুর-৩ এবং প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও ৪১টি দল কোনো আসন পেতে ব্যর্থ হয়েছে। তাই সংরক্ষিত আসনের সকল কার্যক্রম এখন সংসদের প্রধান দল ও জোটগুলোর পারস্পরিক সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ