ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাপান প্রবাসীদের জন্য চালু হলো এনআইডি সেবা
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ করে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি কার্ড তৈরি ও সংশোধনসহ সকল সেবা গ্রহণ করতে পারবেন।
শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জাপানে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র না থাকায় দেশে বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়তে হয়। এই সেবা চালুর মাধ্যমে সেই সমস্যার সমাধান হলো।" তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।
অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, "এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের একটি দীর্ঘদিনের দাবি পূরণ হলো।" অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনকারীদের প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd) অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনের কপি, প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োমেট্রিক তথ্য (ছবি ও আঙুলের ছাপ) দূতাবাসে এসে জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)