ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাজার উত্থানের মূল চালিকাশক্তি ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.১৭ পয়েন্টে। যার নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, ইউনিক হোটেল এবং পূবালী ব্যাংক। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে ১৭ পয়েন্টের বেশি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি ডিএসইর সূচকে ৫ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৩.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩২ টাকা ৭০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২৯ টাকা থেকে ১৩৫ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩৪ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিকন ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৩.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৬ টাকায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২১ টাকা ১০ পয়সা থেকে ১২৬ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১১ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ২০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৮ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্ট, লাফার্জহোলসিম ১ পয়েন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল ১ পয়েন্ট, মালেক স্পিনিং ১ পয়েন্ট, ইউনিক হোটেল ১ পয়েন্ট এবং পূবালী ব্যাংক ১ পয়েন্টের বেশি যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)