ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৬৮তম কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২৪ আগস্ট) কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ এবং প্রান্তিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যেই এ বিধিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে মার্জিন অর্থায়নে বাজারের প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি ও পদ্ধতিগত ঝুঁকি হ্রাস এবং সুশাসন প্রতিষ্ঠা করাই এর মূল উদ্দেশ্য।
খসড়া বিধিমালা ইতোমধ্যেই বিএসইসির ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে, যাতে অংশীজন, বিনিয়োগকারী ও সাধারণ জনগণ মতামত দিতে পারেন।
খসড়া মার্জিন বিধিমালা নিয়ে ডুয়া নিউজে গত ১৯ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার লিঙ্ক নিচে দেওয়া হলো-
মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
কমিশন জানিয়েছে, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে।
চূড়ান্ত অনুমোদনের পর এটি সরকারি গেজেটে প্রকাশ করে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার