ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আগেও মজলুম ছিলাম, এখনও আছি: আবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা আগে মজলুম ছিলাম। ৫ আগস্ট পরবর্তী এই এক বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আমরা মজলুম আছি।
আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করেন তিনি।
আবিদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চেয়েছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে।ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে।
আবিদ বলেন, আমরা একমাত্র ছাত্রসংগঠন যাদের জুলাই গণঅভ্যুত্থানে পূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেটাকে কাজে লাগিয়ে কোন অনাধিকার চর্চা করিনি। কোন সচিবালয়ে যাইনি, কোন মন্ত্রণালয়ে যাইনি। আমরা আমাদের স্বচ্ছতার প্রাথমিক প্রমাণ দিয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, হলগুলোতে আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, ছাত্রলীগের আতিকাকে যেভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের নারী নেতাকর্মীদেরও নাকি সেভাবে বের করে দেওয়া হবে।
ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, প্রত্যেকটা সংগঠন আমাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে। অথচ আমরা দেখেছি আচরণবিধি ভঙ্গ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য গতকাল টিএসসিতে স্ট্যান্ড আপ কমেডি করেছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)