ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: ছাত্র অধিকার পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রশাসন কৃত্রিম সংকট তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
বিন ইয়ামিন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন নানা ধরনের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ডাকসু নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছে। আমরা প্রার্থীদের ছবি ও নাম হালনাগাদের জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন বলছে এতে অনেক সমস্যা হবে। আবার, আমাদের বিপুল সংখ্যক ভোটার অনাবাসিক, কিন্তু তাদের হলকার্ড হালনাগাদ না করলে ভোট দিতে পারবে না বলে জটিলতা তৈরি করা হচ্ছে।"
প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "জুলিয়াস সিজারও নির্বাচন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মানে হলো, প্রশাসন চায় আমরা এসব নিয়ে নিয়মিত আন্দোলন করি, মারামারি হোক, এবং তখন তারা পরিস্থিতি দেখিয়ে বলবে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই। এভাবেই কৃত্রিম সংকট তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে।"
শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "অনেক সংগ্রামের পর আমরা ডাকসু নির্বাচনকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আমরা কোনোভাবেই এই নির্বাচন বানচাল হতে দেবো না। যারা প্রভাব বিস্তার করে নির্বাচন পেছাতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।"
সংবাদ সম্মেলন থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমের কাছে প্রার্থীদের অংশগ্রহণে একটি ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ আয়োজনের দাবি জানান। বিন ইয়ামিন বলেন, "আমরা চাই শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করুক। প্রার্থীদের মধ্যে জবাবদিহিতা থাকা জরুরি। এর মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে তাদের জন্য কারা যোগ্য প্রতিনিধি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)