ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
থামছে না ডেঙ্গুর প্রকোপ, একদিনে ঝরলো আরও ৪ প্রাণ
দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১০০ জন ঢাকা সিটি করপোরেশন এলাকার এবং বাকি ১৪৭ জন ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৭৮১ জন। অন্যদিকে, এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নেই, এটি সারাবছরই থাকছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, "বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা তাড়ানোর ওষুধ ব্যবহারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা এবং প্রচার চালানো জরুরি।"
তবে শুধু সচেতনতাকেই যথেষ্ট মনে করছেন না কীটতত্ত্ববিদরা। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, "শুধু জেল-জরিমানা বা সচেতনতা বাড়িয়ে মশানিধন সম্ভব নয়। সঠিক জরিপের মাধ্যমে দক্ষ জনবল দিয়ে যথাযথ বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
উল্লেখ্য, ২০২৩ সাল ছিল বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুর জন্য সবচেয়ে ভয়াবহ বছর। সে বছর সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের প্রাণহানি ঘটেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)