ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় আটক ১০
ডুয়া ডেস্ক: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পাঁচজন নারী ও পাঁচজন শিশুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে জেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার শারমিন বেগম (৩০)। তাদের সঙ্গে পাঁচজন শিশু বিমুক্ত হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, আটককৃতরা ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করেন এবং আটক হন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ