ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাবির কালো দিবস আজ, এক দশকেরও বেশি সময় আগে যা ঘটেছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কালো দিবস আজ শনিবার (২৩ আগস্ট)। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘটিত অমানবিক ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে সভাপতিত্ব করবেন।
২০০৭ সালের ২০ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একটি ফুটবল খেলা চলাকালে সেনাসদস্য ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর সেনা সদস্যরা নির্যাতন চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরদিন শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে নীলক্ষেত, টিএসসি, কার্জন হলসহ ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে শত শত শিক্ষার্থী আহত হন। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সেনা ক্যাম্প সরাতে বাধ্য হয় সেনা কর্তৃপক্ষ।
২২ আগস্ট এ আন্দোলন ঢাকার বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত হন রিকশাচালক আনোয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে এবং ঢাবির আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।
২৩ আগস্ট রাতে ঢাবির শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদসহ একাধিক শিক্ষক ও ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়। পরে আন্দোলনের চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাদের মুক্তি দেয়।
এরপর থেকে প্রতিবছর ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত