ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছ থেকে বের হতে কুবি শিক্ষার্থীদের ৩ দিনের আল্টিমেটাম
ডুয়া ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফেরার দাবিতে তৃতীয়বারের মত মানববন্ধন করেছেন। এছাড়াও দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেন তারা। অন্যথায় সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত হতে চাই। কোনো শিক্ষার্থীর জীবন যেন গুচ্ছের যাঁতাকলে পিষ্ট হয়ে ধ্বংস না হয়।
তারা বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের না হয় তাহলে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টাগণ দায়িত্ব পেয়েছেন। আপনারা শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোনো কিছু চাপিয়ে দিবেন না।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ১৫ ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় কুবি প্রশাসন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় কুবি। তারপর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)