ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নোবেল চান ট্রাম্প, কিন্তু মার্কিনিরা মনে করছে ব্যর্থ
ছয় মাসে ছয়টি যুদ্ধ শেষ করার দাবি ও নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন চাইলেও ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক দক্ষতায় সন্তুষ্ট নন মার্কিন জনগণ। ইউগভ ও ইকোনমিস্ট পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, তার বিদেশনীতির প্রতি সমর্থনের নিট রেটিং এখন মাইনাস ১৪। ফেব্রুয়ারিতে এ হার ছিল প্লাস ২।
আলাস্কায় পুতিন এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের মধ্যবর্তী সময়ে এই জরিপ পরিচালিত হয়। আমেরিকানদের মাত্র ৩২% মনে করেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা যুদ্ধ থামাতে অগ্রগতি এনেছে।অঙ্গরাজ্যভিত্তিক বিশ্লেষণেও ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাট-সমর্থিত রাজ্যে সমর্থন কমেছে।
রিপাবলিকান ঘাঁটিতে সমর্থন থাকলেও মধ্যম অঙ্গরাজ্যগুলোতে অসন্তোষ বাড়ছে।
অর্থনীতি ও অভিবাসননীতির ক্ষেত্রেও ট্রাম্পের সমর্থন কমতির দিকেই। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়াইয়ের সুযোগ পাবেন না, যা তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলছে।।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু