ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ায় কুয়েতে প্রবাসীদের ওপর নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ। দেশটিতে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।
প্রতিবদেনে বলা হয়েছে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের কুয়েত থেকে অন্য কোনো দেশে যাওয়ার অনুমতি নেই। সেইসঙ্গে তাদের ব্যাংকিং লেনদেনসহ সব ধরনের সরকারি পরিষেবা বন্ধ থাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার পযন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
কুয়েত সরকার জানিয়েছে, এখনও ২ লাখ ৪৪ হাজার প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রমে অংশ নেয়নি। এছাড়া ১৬ হাজার কুয়েতি ও ৯০ হাজার বেদুইনও এই কার্যক্রমে অংশগ্রহণ করেনি।
২০২৩ সালে কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করার লক্ষ্যে স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় নাগরিকদের জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ