ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বৈঠক
বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে মতিঝিল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক দিয়ে দুই দেশের মানুষের মধ্যে মিল রয়েছে এবং পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদা বাংলাদেশে বেশি।
তিনি এফটিএ স্বাক্ষরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। জাম কামাল খান রপ্তানি পণ্যের বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরে পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে একযোগে কাজ করার সম্ভাবনার কথা জানান।
পাশাপাশি, বাংলাদেশে শীঘ্রই ‘সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন’ আয়োজনের মাধ্যমে বেসরকারিখাতের সম্পর্ক আরও মজবুত করার কথাও জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ও ডিসিসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাতে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ