ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্য পূরণ হয়নি এনবিআরের
নতুন অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে উচ্চ প্রবৃদ্ধি ও বড় ঘাটতির এক মিশ্র চিত্র দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২ হাজার ৮৬২ কোটি টাকার বিশাল ঘাটতির সম্মুখীন হয়েছে।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি ৯৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। যদিও এটি গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসের ২১ হাজার ৯১৬ কোটি টাকা আদায়ের তুলনায় ৫ হাজার ৩৩৩ কোটি টাকা বেশি।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে সবচেয়ে ভালো করেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিভাগ। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, অর্থাৎ ১১ হাজার ৩৫২ কোটি টাকা আদায় হয়েছে।
তবে বড় ঘাটতি হয়েছে আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক খাতে। আয়কর ও ভ্রমণ কর খাতে ৬ হাজার ২৯৫ কোটি টাকা আদায় হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৯১৬ কোটি টাকা পিছিয়ে আছে। অন্যদিকে, আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে ৯ হাজার ৬০২ কোটি টাকা আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫৪৮ কোটি টাকা কম।
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত রাখতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের প্রচেষ্টা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে মোট ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ