ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।
ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।
ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ভর্তি সংক্রান্ত ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয়
এর আগে, ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে আরও ৪ হাজার ৭৯২ জন শিক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে এবার মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?