ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সংসদ ভবনের মধ্যে তরুণ এমপির আত্মহত্যা
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত এমপির নাম এমেলি পেলটোনেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ৩০ বছর বয়সী পেলটোনেন ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সংসদ ভবনের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি নিজেই জীবনের ইতি টেনেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
তার আকস্মিক মৃত্যুতে পুরো ফিনল্যান্ড শোকে স্তব্ধ হয়ে গেছে। রাজনৈতিক বিভেদ ভুলে সব দলের নেতারা শোক প্রকাশ করেছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন বলেছেন, “তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। এত অল্প বয়সে একটি প্রাণের অবসান হওয়া বেদনাদায়ক।”
প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো এ ঘটনার পর দিনটির সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেন এবং সহকর্মীদের প্রতি তার অবদান স্মরণ করে নীরবতা পালন করেন। সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহোও এক্সে লিখেছেন, পেলটোনেন সব দলের কাছেই সম্মানিত ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিটে তারা সংসদ ভবনে পৌঁছে এবং কোনো অপরাধমূলক ঘটনার আলামত পায়নি। পরে প্রায় তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন প্রথমবারের মতো ২০২৩ সালে সংসদ সদস্য হন। এর আগে মাত্র ১৮ বছর বয়সে ইয়্যারভেনপা শহরের সিটি কাউন্সিলর এবং ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি— যা ওই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তির রেকর্ড।
সম্প্রতি তিনি কিডনির সমস্যাজনিত সংক্রমণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং চিকিৎসা ছুটিতে ছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত