ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্যখাত সংস্কারে ৫৩ দফা দিলো জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরাম
ডুয়া ডেস্ক: জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরাম স্বাস্থ্যখাত সংস্কারের জন্য ৫৩ দফা প্রস্তাবনা উত্থাপন করেছে। ৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ প্রস্তাবগুলো তুলে ধরেন। সহকারী পরিচালক মশিউর রহমান লিখিত বক্তব্যে বলেন, দেশের জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে এবং স্বাস্থ্যখাতের সংকট কাটাতে এই প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যে উল্লেখ করা হয়, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি কার্যকর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। যা স্বাস্থ্যখাত সংস্কারে বিভিন্ন কমিশন প্রতিষ্ঠা করেছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা এ বিষয়ে ৫৩ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য স্বাস্থ্য পুলিশ নিয়োগ, বাজেটে স্বাস্থ্য খাতে ৫% বরাদ্দ নিশ্চিত করা, চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা, এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া, সাদা এপ্রন ও প্রেসক্রিপশন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তাবনার পাশাপাশি সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপের সিধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজন শিকদার, সমন্বয়ক রাগিব ওমর রাসেল, নির্বাহী পরিচালক খালিদ হোসেন আরাফাত, সাধারণ সম্পাদক রিফাত হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরাম দেশের মেডিকেল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে এবং বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ