ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছে থাকছে বাকৃবি, দেবে নেতৃত্ব
ডুয়া নিউজ : বিভিন্ন কারণে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী। বাকৃবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবে কিনা তা নিয়ে হয়েছে বিস্তার আলোচনা। তবে শেষ পর্যন্ত দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, গুচ্ছে থাকছে তারা।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, নিজেদের গুণগত মান ও স্বতন্ত্রতা অক্ষুণ্ন রাখার জন্য আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারের বিশেষ অনুরোধ ও আহ্বানে এ বছর গুচ্ছে থাকবে বাকৃবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুচ্ছে থাকার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় রয়েছে। সারা দেশে একযোগে ও সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয় এসব বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাকৃবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)