ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
অশ্লীলতায় আস্থার ভাঙন, প্রশ্নের মুখে বিএফআইইউ প্রধান
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একটি অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক তদন্ত শুরু করেছে।
বিতর্কিত এই ভিডিওটি সোমবার (১৮ আগস্ট) একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিএফআইইউ প্রধান অফিসকক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে নগ্ন অবস্থায় কথা বলছেন। ভিডিওর আরও কিছু অংশে তাকে সম্পূর্ণ বিবস্ত্র দেখা যায়, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিও প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিএফআইইউ দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিং তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা।
গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্তাধীন, এবং যত দ্রুত সম্ভব এর সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভিডিওটির বিষয়ে জানতে চাইলে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ষড়যন্ত্রমূলক। তিনি জানান, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক প্রচার, যা তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছড়ানো হয়েছে।
তবে ভিডিওটির ফুটেজ বিশ্লেষণ এবং সোর্স ট্র্যাকিংয়ের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।ঘটনার সত্যতা, উদ্দেশ্য ও পরিণতি নিয়ে এখন সারাদেশে চলছে আলোচনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ