ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে মুহসীন হলে হবে বহুতল ভবন : কোষাধ্যক্ষ
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন করেছেন। এসময় তিনি হলের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষার্থীর কক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে এখানে বহুতল বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের জন্য সরকারের কাছে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষা (Soil test) সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে এসংক্রান্ত খসড়া নকশা প্রণয়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ