ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
দেশে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহে ঘাটতি থাকবে
ডুয়া নিউজ : আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) থেকে সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত দেশের দুটি এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটের একটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এতে দেশব্যাপী গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হবে। বৃহস্পতিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
তবে এই সময়ে আরেকটি এফএসআরইউ দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
এর অর্থ দেশে এখন প্রায় ২ হাজার ৭০০ এমএমসিএফডি পাওয়া যাচ্ছে। কিন্তু রক্ষণাবেক্ষণের সময় কমে ২ হাজার ৫০০ এমএমসিএফডিতে নেমে আসবে।
জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।
এর আগে একই এফএসআরইউ ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রক্ষণাবেক্ষণের অধীনে ছিল। ফলে সারা দেশে মারাত্মক সংকট দেখা দেয়। এছাড়া, আবাসিক ও শিল্প উভয় ধরনের পাইপলাইন গ্যাসের গ্রাহকরা গত বছরের ডিসেম্বর থেকে তীব্র ঘাটতির মুখে পড়ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস