ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির কমিউনিটি ফ্যামিলি ডে উদযাপন
সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বড় সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস), তাদের ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ উদযাপন করেছে। সিঙ্গাপুরের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জাতীয় উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) পাসারিস পার্কে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক কাজ করে আসছে এসবিএস। সংগঠনের মাধ্যমে প্রবাসীরা একে অপরের সঙ্গে পারিবারিক সম্পর্ক বজায় রাখেন এবং সুখ-দুঃখ ভাগাভাগি করেন। পাশাপাশি এসবিএস সিঙ্গাপুরে বাংলাদেশি কমিউনিটিকে উচ্চ পর্যায়ে উপস্থাপন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় অবদান রাখে।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল– খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ। এ কার্যক্রম সিঙ্গাপুরের বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও সংহতির প্রতি সংগঠনের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সিঙ্গাপুরের ৬০ বছরের জন্মবার্ষিকীর সঙ্গে মিলিয়ে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রবাসীরা গর্বের সঙ্গে এই মাইলফলক উদযাপনে অংশ নেন এবং সিঙ্গাপুরে শান্তি, সুযোগ ও সম্প্রীতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবার থেকে দূরে থাকা প্রবাসী সদস্যরা এ আনন্দঘন দিন উপভোগ করতে পেরে এসবিএসকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, সংগঠনটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সিঙ্গাপুরে আরও দূর এগিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী