ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ক্যানসার হাসপাতালে জামায়াতের কোটি টাকার অনুদান
ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবা পেতে দুর্ভোগ, দালালদের দৌরাত্ম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, দেশের একমাত্র সরকারি ক্যানসার হাসপাতালে দিনের পর দিন সিরিয়াল নিয়েও রোগীরা সেবা পাচ্ছে না। হাসপাতালের বহু পরীক্ষার যন্ত্রপাতি বিকল, বেশির ভাগ রেডিওথেরাপি মেশিন অকেজো। চিকিৎসার নামে বাণিজ্য চলছে দালাল চক্রের মাধ্যমে।
মানববন্ধনে দলটির পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা আসে। সেইসঙ্গে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনের নানা অসংগতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জামায়াত ঘোষিত ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেন, জামায়াত যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে দেশের রাজনৈতিক নেতা ও সরকারি আমলাদের চিকিৎসা দেশে করানো বাধ্যতামূলক করা হবে।
অন্যদিকে, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, যেসব যন্ত্রপাতি বন্ধ রয়েছে, সেগুলো নতুন করে কেনার প্রক্রিয়া চলছে। আর দালাল নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে জাতীয় ক্যানসার হাসপাতালে জনবল সংকট, যন্ত্রপাতি বিকল থাকা এবং রোগীসেবায় নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা সমাধানে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার